শিরোনাম

যে কারণে মেসি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেননি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে কারণে মেসি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেননি
লিওনেল মেসি

এবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল মেসি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২০৫ ম্যাচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলা হয়নি তার।

প্রশ্ন উঠতে পারে মেসি জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর ইংল্যান্ডের বিপক্ষে কি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা? উত্তর, হ্যাঁ। ২০০৫ সালে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ইংল্যান্ড। ১২ নভেম্বর ২০০৫ সালের সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংলিশরা। এই ম্যাচের প্রায় তিন মাস আগে জাতীয় দলে সুযোগ পান মেসি।

তাহলে প্রশ্ন হলো মেসি কেনো খেলেননি এই ম্যাচে? একটু পেছনে ফেরা যাক। মেসি তার ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামেন ২০০৫ সালের ১৭ আগষ্ট হাঙ্গেরির বিপক্ষে। সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নিজের ট্রেডমার্ক ড্রিবলিংয়ে হাঙ্গেরির ভিলমোস ভানজাককে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মেসি। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা এড়াতে কনুইয়ের গুঁতো মেরে বসেন।

ফাউলের বাঁশি বাজান রেফারি। দেখান লাল কার্ড। এর ফলে জেনেভায় ইংলিশদের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির আর খেলা হয়নি।

/টিই/