ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকাল চারটার দিক ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন ঢোকার আগেই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার সব রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ইতোমধ্যে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে। দ্রুততম সময়ে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে রেললাইন সচল করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা