টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
নাজমুল হোসেন শান্ত

সেঞ্চুরিয়নের উইকেটে পেসাররা সুবিধা পায়। তার ওপর বৃষ্টির কারণে খেলা শুরু হচ্ছে সাড়ে ৩ ঘণ্টা পর। এমন কঠিন পরিস্থিতিতে টস হেরে আগে ব্যাট করতে হবে বাংলাদেশ দলকে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং নিয়েছে।

বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ চোটের কারণে নেই, বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে এখন বিশেষজ্ঞ স্পিনার নেই। চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং করতে চাইতেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

/টিই/