হামে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪১৭ শিশু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হামে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪১৭ শিশু
ছবি: সিটিজেন গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

/এমআর/