রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
মো. আজিজুল ইসলাম

রাজধানী লালমাটিয়ার একটি বাসা থেকে অভিযান চালিয়ে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’

আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

/জেএইচ/