শিরোনাম

মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো
লিওনেল মেসি ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো

আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ভাঙলেন লিওনেল মেসির রেকর্ড। সিরি আ’তে ভেনেসিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিওরেন্তিনায় খেলা এই উইঙ্গার। তাতে মেসিকে পেছনে ফেলে কনিষ্ঠতম আর্জেন্টাইন হিসেবে ইউরোপের শীর্ষ লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন মাস্তানতুয়োনো।

মাস্তানতুয়োনোর হ্যাটট্রিকে ভর করেই চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পায় ফিওরেন্তিনা। ভেনেসিয়ার বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ফিওরেন্তিনা।

১৯ বছর ২৮ দিন বয়সে ফিওরেন্তিনার জার্সি গায়ে হ্যাটট্রিক পেলেন মাস্তানতুয়োনো। ক্লাবেটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছেন তিনি।

২০০৭ সালের ১০ মার্চ ১৯ বছর ২৫৯ দিন বয়সে বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি। তার চেয়ে ২৩১ দিন কম বয়সেই এবার হ্যাটট্রিক পেলেন আর্জেন্টিনার মাস্তানতুওনো।

/টিই/