শিরোনাম

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ সপ্তম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ সপ্তম
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করেছে লাল-সবুজের যুব দল।

চাইনিজ তাইপের বিপক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ দলের যুবারা আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন মোহাম্মদ রিফাত। দলের বড় জয় নিশ্চিত করতে একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।

বাংলাদেশ গত যুব বিশ্বকাপে খেলেছিল। এবার সেই লক্ষ্যে এশিয়া কাপে গেলেও দল সফল হয়নি। গ্রুপে তিন ম্যাচে হেরেছে আর ষষ্ঠ স্থান নির্ধারণ ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়।

/টিই/