মেসির বাবার শারীরিক অবস্থা জানালো পরিবার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আলজেরিয়াল বিপক্ষে ম্যাচে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। ওই গোলের পর বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক যখন উল্লাসে মাতোয়ারা, তখন টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লো এক ভিন্ন দৃশ্য-মেসির চোখে জল।
সবার তখন একটাই প্রশ্ন, বিশ্বকাপ জিতে স্বপ্নপূরণ করা মেসি গোল করে কেন কাঁদলেন? ম্যাচ শেষে মেসি জানান, কারণটা ফুটবলীয় নয়; ব্যক্তিগত। কারণটা মেসি খোলাসা না করলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো বিষয়টি সামনে নিয়ে আসে। অসুস্থ বাবার জন্যই মেসি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে কেঁদেছেন।
এবার মেসির পরিবারও বিষয়টি নিশ্চিত করলো। মেসির বাবা হোর্হে মেসির স্বাস্থ্য উন্নতির দিকে বলেও জানিয়েছে তারা।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (হোর্হে মেসি) চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।’
হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনাকল্পনা নাকচ করেছে মেসি পরিবার। তারা জানিয়েছে, আনুষ্ঠানিক সূত্র থেকে প্রকাশিত তথ্য ছাড়া অন্য কোনো খবরের সত্যতা নেই।
আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে।

নকআউট পর্বে চোখ মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার