সামনে এলো মার্কশিট, কেমন ছাত্র ছিলেন মেসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সামনে এলো মার্কশিট, কেমন ছাত্র ছিলেন মেসি
লিওনেল মেসি

ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আর্জেন্টাইন এই ফুটবলারের পায়ের জাদুতে মুগ্ধ মানুষ। কিন্তু এই মেসি ছোট বেলায় কেমন ছিলেন, ছাত্র হিসেবেই তিনি কেমন ছিলেন। সেটি এলো সামনে।

ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এই কৌতূহল মিটিয়েছে আর্জেন্টাইন মহাতারকার শৈশবের একটি পুরোনো মার্কশিট বা গ্রেডবুক।

আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির প্রাইমারি স্কুল ‘এস্কুয়েলা নম্বর ৬৬ জেনারেল লাস হেরাস’-এর সপ্তম শ্রেণির হাতে লেখা অফিশিয়াল রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী, পড়াশোনায় মেসি ছিলেন গড়পড়তা একজন ছাত্র, তবে খেলার মাঠে তখনও ছিলেন অপ্রতিরোধ্য।

আর্জেন্টিনার প্রধান সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এবং ক্রীড়া সাংবাদিক পাবলো গিরাল্টের মাধ্যমে প্রকাশ্যে আসা স্কুলের সেই নথিতে দেখা যায়, ১০ নম্বরের মূল্যায়নে শারীরিক শিক্ষা বিষয়ে পুরো ১০-এ ১০ পেয়েছিলেন ক্ষুদে মেসি।

চারুকলা ও সংগীতে তিনি পেয়েছিলেন ৮ এবং নৈতিক শিক্ষায় পেয়েছিলেন ৭। তবে মূল একাডেমিক বিষয়গুলোতে তার নম্বর ছিল সাধারণ মানের।

গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তি; এই পাঁচটি বিষয়ের প্রতিটিতে মেসি ১০-এর মধ্যে ৬ করে নম্বর পেয়ে পাস করেছিলেন।

মেসির শৈশবের স্কুল ‘জেনারেল লাস হেরাস’-এর শিক্ষিকাদের স্মৃতিচারণেও উঠে এসেছে তার সেই সময়ের নানা অজানা গল্প।

স্কুলের প্রাক্তন শিক্ষিকা আন্দ্রেয়া সোসা এবং মনিকা ডোমিনার মতে, ক্লাসরুমে মেসি ছিলেন অত্যন্ত লাজুক, চুপচাপ ও ভদ্র স্বভাবের ছেলে। তিনি খুব একটা কথা বলতেন না এবং শেষের সারির বেঞ্চে বসতে পছন্দ করতেন।

রোজারিওর সেই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে মাত্র ১৩ বছর বয়সেই উন্নত চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ারের লক্ষ্যে পরিবারের সাথে স্পেনে পাড়ি জমান মেসি। সেখানে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’র অধীনে ‘দ্বাদশ’ স্কুল থেকে নিজের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন মেসি।

/টিই/