আদালতের রায়ে সেনেগালই চ্যাম্পিয়ন

আদালতের রায়ে সেনেগালই চ্যাম্পিয়ন
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ সালের শিরোপা ফিরে পেলো সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে। ফলে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেলো পশ্চিম আফ্রিকার দেশটি।
মাঠের লড়াইয়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে যে শিরোপা জিতেছিল সেনেগাল, প্রায় দুই মাস পর তা কেড়ে নেওয়া হয়েছিল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গিয়েছিল সেনেগালের খেলোয়াড়েরা। পরে তারা মাঠে ফিরে এলে খেলা আবার শুরু হয় এবং ম্যাচ শেষ হয় সেনেগালের জয়ে।
কিন্তু প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড প্রতিযোগিতার নিয়ম ভঙ্গের অভিযোগে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ সিএএস-এ আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।
সিএএস জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশনের করা আপিল গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে ডিসিপ্লিনারি বোর্ডের আগের রায় পুনর্বহাল করা হয়েছে।
সিএএসের পর্যবেক্ষণে বলা হয়েছে, ম্যাচ চালিয়ে যাওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ছিল রেফারির। রেফারি জ্যঁ-জ্যাক এনদালা খেলা পুনরায় শুরুর বাঁশি বাজানোর মাধ্যমে বুঝিয়েছিলেন, ম্যাচ চালিয়ে যাওয়ার শর্ত পূরণ হয়েছে। কারণ, দুই দলই তখন মাঠে ফিরে এসেছিল এবং আবার খেলা শুরু করতে সম্মতি জানিয়েছিল।

স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম