হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১০২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১০২
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত এক শিশু। ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও ৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ৩৭১ মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫।

/এফসি/