বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা, পাত্র কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা, পাত্র কে?
অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া

‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মুকুট’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন শ্রাবণী ভুঁইয়া। বেশ কিছুদিন ধরেই অবশ্য শুটিং থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এ অভিনেত্রী। পর্দায় না থাকলেও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নিজের বিয়ের ছবি শ্রাবণী নিজে সোশ্যাল মিডিয়ায় দেননি। বরাবরের মতো ব্যক্তিগত এ বিষয়টাও তিনি আড়ালেই রাখতে চেয়েছিলেন। কিন্তু তার এক ঘনিষ্ঠ বন্ধুর প্রোফাইল থেকে ছবিগুলো সামনে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ওই প্রোফাইলেই দেখা গেছে, বিয়ের আগে ঘরোয়াভাবে ছোট্ট একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। সেখানে অফ হোয়াইট গাউন পরে হবু জীবনসঙ্গীর সঙ্গে নাচে মেতে উঠেছিলেন শ্রাবণী।

বিয়ের ছবি প্রকাশ্যে না এলেও কয়েক মাস আগেই প্রি-ওয়েডিংয়ের কিছু ছবি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি। গঙ্গার পাড়ে মনোরম পরিবেশে হবু বরের সঙ্গে তোলা ছবিগুলো বেশ নজর কেড়েছিল। জানা গেছে, শ্রাবণীর স্বামী বিনোদন জগতের নন, তিনি একেবারেই আলাদা একটি পেশার সঙ্গে যুক্ত।

অভিনেত্রী নিজে কিছু না জানালেও ভাইরাল হওয়া ছবিগুলো দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে। নতুন জীবনের জন্য ভালোবাসা জানানোর পাশাপাশি অনেকেরই আক্ষেপ, কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি।

/এমএকে/