রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা

রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

এএস রোমার জার্সি গায়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাবটি থেকেই অবসরে যাওয়ার স্বপ্ন তার। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন দিবালা। তিনি বলেন, ‘আমি আশা করি রোমাতেই ক্যারিয়ার শেষ করতে পারবো। এখানে অবসর নেওয়াটা আমার জন্য দারুণ হবে। এমন ক্লাবের সংখ্যা খুব বেশি নেই, যেখানে ক্যারিয়ার শেষ করার কথা ভাবতে পারি। আমি রোমায় থাকতে ভালোবাসি। ১৮ বছর বয়সে ইতালিতে এসেছি। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না।’
বর্তমানের আধুনিক ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। বিষয়টি মাথায় আছে দিবালার। তাই সব সিদ্ধান্ত বা স্বপ্ন চূড়ান্ত নয় সেটি ভালো করেই জানেন এই আর্জেন্টাইন।
গেল জুলাইয়ে রোমার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন দিবালা। এর আগে মৌসুমের মাঝপথে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে তার যোগ দেওয়ার গুঞ্জন তৈরি হয়েছিল।
ইতালিতে দিবালার পথচলা শুরু ২০১২ সালে পালের্মোর হয়ে। তিন বছর পর যোগ দেন জুভেন্তাসে। তুরিনের ক্লাবটিতে সাত মৌসুম কাটিয়ে ২০২২ সালে নাম লেখান রোমায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে নামলো বাংলাদেশ