শিরোনাম

স্কালোনির মতে বিশ্বকাপের দাবিদার ১০ দল!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
স্কালোনির মতে বিশ্বকাপের দাবিদার ১০ দল!
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮ দেশ। সব দলই চাইবে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে আর্জেন্টিনার নাম নেবেন অনেক ফুটবল বিশ্লেষকই। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দাবিদারের তালিকা বলতে গিয়ে আসন্ন বিশ্বকাপে নিজেদের ছাড়াও আরও ৯ দেশের নাম উল্লেখ করেছেন।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ডেইলি ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভবিষ্যদ্বাণী করেন স্কালোনি।

তার এই ভবিষ্যদ্বাণী তালিকায় জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় পরাশক্তি দল বাদ পড়েছে। যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এবার বিশ্বকাপের দাবিদার কারা এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়েও, আর্জেন্টিনা, মরক্কো…আমি জানিই না কতগুলোর নাম বললাম, এর মধ্যেই কয়েকটার কথা ভুলে যাচ্ছি। ক্রোয়েশিয়া, আমি ক্রোয়েশিয়ার কথা ভুলেই গিয়েছিলাম! আরো কয়েকটার কথাও ভুলে যাচ্ছি।’

স্কালোনির মতে এই দলগুলোই টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করবে এবং ফাইনালে ওঠার চেষ্টা করবে।

/টিই/