সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন ফেডারেশনের আবেগঘন বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এমন বেদনার মুহূর্তের মাঝেও পুরো টুর্নামেন্টজুড়ে অকৃত্রিম ও নিরবচ্ছিন্ন ভালোবাসা জুগিয়ে যাওয়া সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। রবিবার (১৯ জুলাই) গভীর রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তের সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেছে।
বিবৃতিতে এএফএ উল্লেখ করে, প্রতিটি স্টেডিয়াম ও শহর থেকে পাওয়া নিঃশর্ত সমর্থন এবং ভালোবাসাই দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। জাতীয় দল পুরো দেশের অমূল্য সম্পদ- এ সত্যটি সমর্থকদের পতাকা, শোভাযাত্রা ও অফুরন্ত উন্মাদনা আবার প্রমাণ করেছে। মাঠে নেমে দেশের প্রতিটি খেলোয়াড় সমর্থকদের সেই বিশ্বাস ও আস্থা অনুভব করেছেন বলে জানানো হয়।
এদিকে, টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলে আসা আর্জেন্টিনা দলের একটি অংশ সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তাদের মধ্যে খেলোয়াড় ছাড়াও কোচিং স্টাফ ও দলের কর্মকর্তারা থাকবেন। তবে সব ফুটবলার একসঙ্গে দেশে ফিরছেন না। কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাব কিংবা ছুটির গন্তব্যে রওনা হবেন। অবশ্য কোন কোন খেলোয়াড় দেশে ফিরছেন না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএফএ।
সংস্থাটি তাদের বিবৃতির শেষে জানায়, কঠিন ও আনন্দের- উভয় সময়েই ভক্তরা যেভাবে দলের পাশে ছিলেন, তা আগামী দিনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় দলকে নতুন শক্তি ও প্রেরণা জোগাবে। অন্যদিকে, ট্রফি জিততে না পারলেও বিশ্বমঞ্চে লড়াকু পারফরম্যান্সের জন্য দলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরে রানওয়ের পাশের ঘাসে প্রায় ১৫০ মিটার দীর্ঘ বিশাল অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস!’ (ধন্যবাদ)। বার্তাটি আকাশ থেকেও স্পষ্ট দৃশ্যমান।

বিশ্বকাপের বড় ‘এন্টারটেইনার’ ইয়ামালের ছোট ভাই