বিশ্বকাপের বড় ‘এন্টারটেইনার’ ইয়ামালের ছোট ভাই

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ জয়ের মহানায়ক লামিনে ইয়ামাল হলেও স্পেনের শিরোপা উদযাপনে শেষ পর্যন্ত সবার নজর কেড়ে নিয়েছেন তার তিন বছর বয়সী ছোট ভাই কেইন। ফাইনালের বাঁশি বাজার পর ট্রফি জয়ের আনন্দের মধ্যেও স্টেডিয়ামের ক্যামেরা আর দর্শকদের মূল আকর্ষণ হয়ে ওঠে এই ক্ষুদে ভক্তের দুরন্তপনা।
পুরো টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে কেইনের নানারকম মিষ্টি অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল বেশ জনপ্রিয়। তবে ফাইনাল শেষে মাঠে নেমে সে যেন মেতে ওঠে নিজের আলাদা এক উৎসবে। ফুটবল নিয়ে পুরো মাঠজুড়ে ছোটাছুটি, খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি আর মিষ্টি হাসিতে মুহূর্তেই সবার মন জয় করে নেয় সে।
উদযাপনের একপর্যায়ে মাঠে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠে ছোট্ট কেইন। কেইনের কাণ্ড দেখে ওই কর্মকর্তা ভালোবেসে নিজের টুপিটি খুলে তার মাথায় পরিয়ে দেন, যার ভিডিও নিমিষেই ভাইরাল হয়ে যায়। ফুটবলপ্রেমীরা এখন মজা করে বলছেন, বিশ্বজয়ের রাতে বড় ভাই লামিনেকেও জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছে ৩ বছরের কেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে আখ্যা দিচ্ছেন এ ফাইনালের ফ্যান অব দ্য ম্যাচ।

বিশ্বজয়ের উৎসবে ইয়ামালের সঙ্গে আলো ছড়ালো ভাই কেইন