ইতালির মুখোমুখি হওয়ার আগে ঢুস কাণ্ড নিয়ে যা বললেন জিদান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইতালির মুখোমুখি হওয়ার আগে ঢুস কাণ্ড নিয়ে যা বললেন জিদান
২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিদানের ঢুস কাণ্ড

২০০৬ বিশ্বকাপ ফাইনালের কথা উঠলেই যে দৃশ্যটা সবচেয়ে বেশি চোখের সামনে ভেসে ওঠে তা হলো জিনেদিন জিদানের ‘ঢুস’। ফাইনালের অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতারাজ্জি কিছু একটা বললে সহ্য করতে না পেরে ‘ঢুস’ মারেন ফ্রান্স কিংবদন্তি। দেখেন লাল কার্ড।

বাংলাদেশ সময় শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইতালি। এবার জিদান আছেন ফ্রান্সের কোচের ভূমিকায়। অনেকের ধারণা, সেদিন ঢুস কাণ্ডে জিদান লাল কার্ড না দেখলে চ্যাম্পিয়ন হতে পারতো ফ্রান্স।

ইতালির বিপক্ষে মাঠে নামার আগে তাই সেই ‘ঢুস’ কাণ্ড ফিরলো সংবাদ সম্মেলনে। ২০ বছর আগের সেই ঘটনা নিয়ে কোনো অনুশোচনা নেই জিদানের। ৫৪ বছর বয়সী ফরাসি কোচ বলেন, ‘ছবিগুলো সব সময় সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়, সেগুলো বারবার দেখানো হয়। সৌভাগ্যবশত আমার ক্যারিয়ারে শুধু এটাই ঘটেনি, কিছু সুন্দর মুহূর্তের স্মৃতিও রয়েছে। তবে এগুলো অনুশোচনা নয়, আমার ক্যারিয়ারের অংশ। যা ঘটেছে, সে জন্য গর্বিত নই। তবে সব সময় শুধু ভালো কাজ করতে পারবেন না আপনি। সবার জীবনে কিছু সময় আসে, যখন এমন কিছু করে ফেলি, কিন্তু সেরা কাজ নয়। সামনের দিনগুলোয় কী আছে, সেটাই আসল কথা।’

সেই ঘটনার পর কখনো মাতেরাজ্জির সঙ্গে কথা হয়নি বলেও জানান জিদান। ১৯৯৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বলেছেন, ‘না। একদমই না।’

সেই ফাইনালই ছিল ফ্রান্সের জার্সিতে জিদানের শেষ ম্যাচ। জিদানের মনে হয়েছিল, এভাবেই মানুষ মনে রাখুক ফ্রান্সের হয়ে তার শেষ ম্যাচটা।

কোচ হিসেবেও ফ্রান্সকে সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছে তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বলেন, ‘তখন জানতাম না একদিন কোচ হবো। তাই আমার কাছে সেটাই ছিল শেষ এবং আমি বলতে পারি সময়টা খুব খুব কঠিন ছিল। আমি ফ্রান্স দলের কোচ হিসেবে ফেরার জন্য প্রস্তুত, আমার যা কিছু আছে তার সবই উজাড় করে দিতে চাই।’

ফ্রান্স ও ইতালির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।

/টিই/