সমর্থকদের আরও ভালোবাসা চাইলেন হামজা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সমর্থকদের আরও ভালোবাসা চাইলেন হামজা
হামজা চৌধুরী

নিজের জন্মদিনে দলের ৯-২ গোলে হারের সাক্ষী হবেন হামজা চৌধুরী হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি। আসিয়ান কাপের ৩ ম্যাচে ১৩ গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের নামের পাশে ২ গোল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা সমালোচনার মুখে পড়েছেন। সমর্থকদের হতাশ করার বিষয়টি বুঝতে পেরেছেন হামজাও।

হামজার উপলব্ধি, আমরা দেশকে হতাশ করেছি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেন, ‘আমরা খুবই হতাশ। মনে হচ্ছে পুরো দেশকে আমরা হতাশায় ফেলেছি। পরিবার হিসেবে একসাথে থাকাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এটাকেই আমাদের কাজে লাগাতে হবে।’

সমর্থকদের কাছে আরও বেশি ভালোবাসা চাইলেন হামজা, ‘বাংলাদেশ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন পাই, সেটা সবসময়ই বলি। এখন সেটা যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।’

২৯ বছর বয়সী শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার আরও বলেন, ‘আমরা খুব ভালো কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি যাদের অনেকেই ইউরোপে খেলেন। তাই এটি আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল। এই সফরটি অভিজ্ঞতা অর্জনের জন্যই ছিল এবং আমার মনে হয় আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।’

সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিবাচক থাকার কথা জানান হামজা। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী মাসে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। তাই আমাদের ইতিবাচক থাকতে হবে।’

/টিই/