শিরোনাম

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে
কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর মেসির মুখে হাসি

বিশ্বকাপে শেষ-৩২ রাউন্ডে আফ্রিকার দেশ কেপ ভার্দের বিপক্ষে (৩-২ গোল) কষ্টের জয়ে আর্জেন্টিনা পা রেখেছে শেষ ষোলোতে। এখন আলবিসেলেস্তেদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে যাওয়া। সেই পথে আর্জেন্টিনার বাধা আফ্রিকার আরেক দেশ মিসর।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে আরেক রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে মিসর।

আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৭ জুলাই (মঙ্গলবার) রাত ১০টায়।

/টিই/