অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মিসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা। অতিরিক্ত ৩০ মিনিটে গোল পেলো না কোনো দলই। ফলে খেলা গড়ালে টাইব্রেকারে। সেখানে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে উঠলো মিসর।
টাইব্রেকারে অস্ট্রেলিয়া নেয় প্রথম শটটি। হ্যারি শুটার মিস করেন। মারেন বারের উপর দিয়ে। মাহমুদ সাবের গোল করলে এগিয়ে যায় মিসর। অবশ্য নিজেদের দ্বিতীয় শটে বল জালে জড়ান অস্ট্রেলিয়ার জ্যাকসন আরবিন। মিসরের রাবিয়া বল জালে পাঠিয়ে অ্যাডভানটেজ বজায় রাখেন। তৃতীয় শটটি সহজেই জালে পাঠান অস্ট্রেলিয়ার মাবিল। মিসরের হয়ে তৃতীয় শটটি নিতে আসেন মোহামেদ সালাহ। গোলকিপারকে ফাকি দিয়ে পানেনকার মতো করে শট নেন সালাহ।
অস্ট্রেলিয়ার চতুর্থ শটটি নিতে আসেন লুকাস হেরিংটন। মিসর গোলকিপার নিজের বাঁদিকে ঝাপিয়ে ঠেকান সেটি। ফলে চতুর্থ শট জালে জড়াতে পারলেই জয়ী হবে মিসর। কাজটা ভালোভাবেই করলেন আবদেল মাগিদ। তার শট জালে জড়াতেই শেষ ষোলোতে যাওয়ার আনন্দে মাতেন মিসরের ফুটবলাররা। দরকার পরেনি পঞ্চম শট নেওয়ার।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ে দারুণ সেভ করে অস্ট্রেলিয়াকে গোল হজমের হাত থেকে বাঁচান গোলকিপার প্যাট্রিক বিচ। রাবিয়ার হেড বাম হাত বাড়িয়ে ঠেকিয়েছেন কর্নারের বিনিময়ে। কর্নারে বল পাওয়া সালাহ'র শটও ঠেকিয়েছেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে গোলকিপার বদল করে অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের বদলে মাঠে নামানো হয় ম্যাথু রায়ানকে। তবে কাজ হয়নি।
এর আগে ম্যাচের ১৩ মিনিটে ইমান আশুরের গোলে এগিয় গেছে মিসর। ফ্রিকিকে সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। বল ভেসে আসে বক্সে, আশুর এবার নিখুঁত হেডে জালে পাঠান। ৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু তার হেডে বল জড়ায় নিজের জালে।

কেপ ভার্দে স্কোয়াডের বাজারদর আলভারেজের অর্ধেক