শিরোনাম

জর্ডানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জর্ডানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর
জর্ডান

অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুযোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এখন থেকে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। শুধু তাই নয়, শর্তসাপেক্ষে বৈধ হওয়া ও কাজ করার সুযোগও পাবেন তারা।

বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো জরিমানা ছাড়াই তারা দেশে ফিরতে পারবেন। শর্তসাপেক্ষে জর্ডানে থেকে কাজও করা যাবে। এছাড়া কর্মস্থল পরিবর্তন করাও যাবে। কোনো কোনো ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

অন্যদিকে ভ্রমণ ভিসায় দেশটিতে এসেছেন এমন কেউ ‘ওয়ার্ক পারমিট’ ভিসার আবেদন করতে পারবেন। বিস্তারিত এ সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যে কোন সুবিধা গ্রহণ করার জন্য সহায়তা নেয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

/জেএইচ/