টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করছে ফিফা

টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করছে ফিফা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই পেনাল্টি শ্যুটআউটে নাটকীয়তা ও ন্যায্যতা বাড়াতে নিয়মে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসরে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ যুক্ত হওয়ায় নকআউট ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে আগের যেকোনো আসরের চেয়ে বেশি ম্যাচ টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার (২৮ জুন) থেকে শুরু হতে যাওয়া নকআউট পর্বের ম্যাচগুলোর আগেই এ প্রস্তাবটি চূড়ান্ত করতে চায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
পেনাল্টি শ্যুটআউটের মানসিক চাপ কতটা তীব্র হতে পারে, তা প্রমাণিত হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে। ম্যাচটিতে লিওনেল মেসির আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল। এমনকি চলমান বিশ্বকাপেও লিওনেল মেসি ও হ্যারি কেইনের মতো বিশ্বসেরা মহাতারকারা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এটা প্রমাণ করে বিশ্বের সেরা খেলোয়াড়দের জন্যও এ পরিস্থিতি সামলানো কতটা কঠিন। মূলত এই ধরনের স্নায়ুচাপের ম্যাচে আরও বেশি সাম্য ও কৌশলগত সুবিধা আনতেই এই উদ্যোগ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিফা এরইমধ্যে তাদের নতুন প্রস্তাবটি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে (আইএফএবি) জমা দিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, শ্যুটআউটের আগে দুটি আলাদা কয়েন টস করা হয়। প্রথম টসে গোলপোস্ট এবং দ্বিতীয় টসে কোন দল প্রথম শট নেবে তা নির্ধারণ করা হয়। তবে ফিফার নতুন প্রস্তাবে দুটি টসের পরিবর্তে থাকবে মাত্র একটি কয়েন টস। এই নিয়মে টসে জয়ী দল নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারবে; তারা প্রথমে পেনাল্টি নিতে চায়, নাকি কোন গোলপোস্টে শ্যুটআউট অনুষ্ঠিত হবে সেটি নির্বাচন করতে চায়। এরপর বিজয়ী দলের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে অপর দল স্বয়ংক্রিয়ভাবে বাকি বিকল্পটি পাবে। ফিফার মতে, এ পরিবর্তন শ্যুটআউটকে আরও বেশি কৌশলগত ও প্রতিযোগিতামূলক করে তুলবে। অবশ্য টসের নিয়মে এই বদল এলেও পেনাল্টি শ্যুটআউটের বাকি মূল কাঠামো সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। নিয়ম অনুযায়ী দুই দল পাঁচটি করে পেনাল্টি নেবে এবং বেশি গোল করা দল বিজয়ী হবে। পাঁচ শট শেষেও স্কোর সমান থাকলে খেলা গড়াবে ‘সাডেন ডেথ’-এ, যেখানে এক দল গোল করার পর অন্য দল ব্যর্থ হলেই সঙ্গে সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।

ঘানার কালো জাদুতেই কি ইংল্যান্ডের ড্র