ডেঙ্গু প্রতিরোধে টাস্ক ফোর্সের অভিযান চলবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিধনের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় টাস্ক ফোর্সের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) রাজধানীর গুলশান ২-এ ১০৭ ও ১১২ নম্বর রোডের কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকনি, গাছের টব, ছাদ বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি’র মাধ্যমে বাসা-বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান চলছে।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে ৩ মাসের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।
এসময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা-বাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ডিএনসিসিকে সহযোগিতার অনুরোধ করেন।
অভিযানকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নম্বর রোডের চয়েজ রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারাদণ্ড দেন। এছাড়া পরিদর্শন করা ৬টি বাড়ির মধ্যে ৩টিতেই লার্ভা মেলায় জরিমানা করা হয়।
অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্টিকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যক্রম তদারকিতে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত