সতীর্থদের সঙ্গে ৩৯তম জন্মদিন পালন মেসির

সতীর্থদের সঙ্গে ৩৯তম জন্মদিন পালন মেসির
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করার স্বস্তি নিয়েই কানসাস সিটিতে দলের ক্যাম্পে ৩৯তম জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুধবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের দলের হোটেলেই সতীর্থদের সঙ্গে কেক কেটে ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে বিশেষ দিনটি কাটান বিশ্বফুটবলের এ মহাতারকা।
কোনো ধরনের রাজকীয় জাঁকজমক ছাড়াই অত্যন্ত সাধারণ কিন্তু উৎসবমুখর আবহে সম্পন্ন হয় পুরো আয়োজনটি। তবে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা দলের আরও দুই সদস্যপ্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস ও গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনের উপস্থিতি। তাদের জন্মদিনও ছিল একই দিনে। মেসি তাদের সঙ্গেও কেক কাটার মুহূর্তটি ভাগ করে নেন। এ বিশেষ দিনে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ফুটবল ও ব্যক্তিগত জীবন মিলিয়ে ঈশ্বরের কাছ থেকে তিনি দুহাত ভরে পেয়েছেন। এখন তার একমাত্র প্রার্থনা হলো সুস্বাস্থ্য বজায় রাখা এবং যতদিন সম্ভব মাঠে খেলা উপভোগ করা।
এদিকে আর্জেন্টিনা শিবিরের ভেতরের খবর, সতীর্থ রদ্রিগো ডি পল প্রিয় অধিনায়কের জন্য বিশেষ এক সারপ্রাইজ প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, আগামী ম্যাচেই গ্যালারিভর্তি সমর্থকেরা প্রিয় তারকাকে অভিনব উপায়ে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানাবেন। বিশ্বকাপ মিশন চলাকালীন দলের ভেতর জন্মদিন উদযাপনের এ ঐতিহ্য আলবিসেলেস্তে শিবিরের পারস্পরিক বন্ধন, ঐক্য এবং খেলার মাঠের উদ্দীপনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শুভ জন্মদিন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি