শিরোনাম

অ্যাপেক্সে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
অ্যাপেক্সে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
অ্যাপেক্স। ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগ অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২২ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২২ জুলাই ২০২৬

/জেএইচ/