শিরোনাম

৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার
ভোজ্যতেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

চার কোটি লিটার পরিশোধিত ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপুল পরিমাণের এই ভোজ্যতেল ক্রয়ে সরকারের ব্যয় হবে মোট ৬৪৫ কোটি ৬ লাখ টাকা। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, চার কোটি লিটার তেলের মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র এই দুই পদ্ধতিতে ভোজ্যতেল কেনা হবে। যার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটারের বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা।

ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা।

অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

/এফআর/