ভোজিনিয়ার নামে সামুদ্রিক প্রাণীর নামকরণ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কেপ ভার্দের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানের অন্যতম নায়ক গোলকিপার ভোজিনিয়াকে এবার অন্যরকম সম্মান জানানো হয়েছে। স্প্যানিশ গবেষক হেসুস অর্তেয়া সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক মোলাস্ক (শামুকজাতীয় প্রাণী) এর নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনহাই’।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার মিলিমিটার দৈর্ঘ্যের লাল রঙের এই সামুদ্রিক সি-স্লাগ প্রজাতিটি এর আগে অজানা ছিল। গবেষক অর্তেয়া তার প্রকাশিত গবেষণাগ্রন্থে নতুন প্রজাতিটির বর্ণনা দিয়েছেন।
ক্যারিবীয় সাগরের কিউবার হাভানা উপকূল ও গুয়াদেলুপ অঞ্চলে প্রাণীটির সন্ধান পাওয়া যায়। বিশ্বকাপ চলাকালে কেপ ভার্দে ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ভোজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের পরই গবেষণাপত্রটি প্রকাশ করেন অর্তেয়া। ওই ম্যাচে ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়া ৭টি সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।
গবেষকের ভাষ্য অনুযায়ী, কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই নামকরণ। ২০২৩ সালে দ্বীপদেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে কেপ ভার্দে সরকারের ‘পরিবেশগত মেধা পদক’ পেয়েছিলেন অর্তেয়া। সেই সম্পর্ক থেকেই জাতীয় দলের অভিজ্ঞ গোলকিপারের নামে নতুন প্রজাতিটির নাম রাখার সিদ্ধান্ত নেন তিনি।

সেমিফাইনালে মুখোমুখি ইয়মাল-এমবাপ্পে, খেলা কবে