শিরোনাম

সেমিফাইনালে মুখোমুখি ইয়মাল-এমবাপ্পে, খেলা কবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেমিফাইনালে মুখোমুখি ইয়মাল-এমবাপ্পে, খেলা কবে
২০২৪ ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-ফ্রান্স

লস অ্যাঞ্জেলেসে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্পেন মুখোমুখি হবে আরেক ফুটবল পরাশক্তি ফ্রান্সের।

প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পাত্তাই দেয়নি ফ্রান্স। মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে ফরাসিরা। এবার বেলজিয়ামকে বিদায় করে তাদের সঙ্গী হলো স্পেন।

ইউরোপের দুই জায়ান্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় থাকা ফ্রান্স এবং দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের এই লড়াইকে অনেকেই দেখছেন ফাইনালের আগের ফাইনাল। কিলিয়ান এমবাপের ফ্রান্সের গতি বনাম লামিনে ইয়ামালের স্পেনের টিকিটাকার লড়াই দেখতে এখন মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।

আর স্পেন-ফ্রান্স সেমিফাইনালে লড়াইয়ের ভেতর লড়াইটা হবে ইয়ামাল-এমবাপ্পের। এর আগে ২০২৪ ইউরো সেমিফাইনালে স্পেন হারিয়েছিলেন ফ্রান্সকে।

/টিই/