ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৪ ফুবলার নিহত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৪ ফুবলার নিহত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাত্র ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩,৩৬০ জন। হতাহতের মধ্যে কয়েকজন ফুটবলারও রয়েছেন।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
শুক্রবার ভেনেজুয়েলার জাতীয় দল এবং ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানিয়েছে, ভূমিকম্পে তরুণ প্রতিভা ইমভের্ট বেরোতেরানসহ বেশ কয়েকজন ফুটবলার মারা গেছেন।
১৮ বছর বয়সী এই খেলোয়াড় কয়েক মাস আগে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবং সম্প্রতি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।
এফভিএফ এবং তাদের নিজ নিজ ক্লাবের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে তরুণ খেলোয়াড় ভিক্টর প্যালাসিওস এবং রাজান সিজারও প্রাণ হারিয়েছেন।
এদিকে, জুলিয়া এফসির ডিফেন্ডার হেক্টর বেলো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পের সময় শিশুসন্তানকে রক্ষা করতে গিয়ে তার সর্তীর্থ ফুটবলার মারা গেছেন। তবে তিনি তার নাম উল্লেখ করেননি।
তিনি আরও জানান, তার মেয়ে ও খালা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সূত্র: সিএনএন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০