রেকর্ড গড়ে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ভারতের ওড়িশায় চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’ এ নতুন জাতীয় রেকর্ড গড়ে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন স্বপ্না খাতুন। মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণ পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে বাংলাদেশের এই অ্যাথলেটের।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টের ফাইনালে অংশ নেন স্বপ্না খাতুন (বিব নম্বর ১১৫)। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) দূরত্ব অতিক্রম করেন তিনি।
এই লাফেই দেশের অ্যাথলেটিক্সে নতুন জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি রৌপ্য পদক নিশ্চিত করেন স্বপ্না।
ফাইনালে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার লাফানোর পর দ্বিতীয় প্রচেষ্টাটি ফাউল হয়। তবে তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফিয়ে পদকের লড়াইয়ে টিকে থাকেন।
এরপর পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। তার ষষ্ঠ ও শেষ প্রচেষ্টা ফাউল হওয়ায় স্কোর আর বাড়ানো সম্ভব হয়নি।
শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বর্ণপদক জিতে নেন স্বাগতিক ভারতের অ্যাথলেট সাধনা রবি (বিব নম্বর ১৬৭)। নিজের ষষ্ঠ অর্থাৎ শেষ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে স্বর্ণ নিজের করে নেন তিনি।
এ ছাড়া ১২.৯৬ মিটার (+০.১ মি./সে. বাতাসের গতি) দূরত্ব অতিক্রম করে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি (বিব নম্বর ২৫৪)।

জিততে হলে ৫০ ওভার ব্যাটিং করতে হবে: শান্ত
মেসিদের লিগে আসছে বড় পরিবর্তন