একাদশে নেই হলান্ড, এমবাপ্পের নেতৃত্বেই নামছে ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

'আই' গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে মূল একাদশে বড় চমক দিয়েছে নরওয়ে। শেষ বত্রিশের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় নকআউট পর্বের কথা মাথায় রেখে দলের প্রধান তারকা আর্লিং হলান্ডকে একাদশের বাইরে রেখেছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। আগের দুই ম্যাচে চার গোল করা ফরোয়ার্ডকে পরবর্তী গুরুত্বপূর্ণ রাউন্ডের জন্য পুরোপুরি ফিট পেতেই বিশ্রামের এ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। হলান্ডের পাশাপাশি নরওয়ের আরেক তারকা খেলোয়াড় মার্টিন ওডেগার্ডকেও শুরুর একাদশে রাখা হয়নি।
অন্যদিকে, শেষ বত্রিশ আগেই নিশ্চিত করে ফেলা ফরাসি শিবিরও তাদের একাদশে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। একাদশে মোট চারটি পরিবর্তন এনেছে ফ্রান্স , যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফেরানো হয়েছে। মূলত নকআউট পর্বের কঠিন লড়াইয়ের আগে উভয় দলই নিজেদের বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি মূল খেলোয়াড়দের চোটমুক্ত রাখার কৌশল বেছে নিয়েছে।
নরওয়ের একাদশ:
এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
ফ্রান্সের একাদশ:
মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

নরওয়ে-ফ্রান্স ম্যাচ পরিচালনার দায়িত্বে অলিভার