ফিফা র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিল ও বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিফা র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিল ও বাংলাদেশের

চলছে ফিফার নতুন উইন্ডো। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমে ব্রাজিল ড্র করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর প্রভাব পড়লো ফিফা র‌্যাঙ্কিংয়ে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ব্রাজিল খেলতে নেমেছিল র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থেকে। কিন্তু ম্যাচটি জিততে না পারার কারণে তারা এক ধাপ নেমে গেছে।

মরক্কো উঠেছে পাঁচে। ষষ্ঠ স্থানে থেকে ব্রাজিল র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর সকারুদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।

এদিকে এক ধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া। ব্রাজিলের সঙ্গে ড্রয়ের পর তাদের র‌্যাঙ্কিং এখন ২৭।

শুক্রবার জাকার্তায় আসিয়ান কাপে গ্রুপ ‘এ’ তে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে মালয়েশিয়া। জয়ের পর মালয়েশিয়ার মোট পয়েন্ট বাড়লেও র‌্যাঙ্কিংয়ে আগের মতোই তারা আছে ১৩৬ নম্বরে।

ম্যাচ হেরে বাংলাদেশ এক ধাপ নিচে নেমেছে। ৩.৩০ পয়েন্ট হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮২ নম্বরে। বাংলাদেশ নিচে নামায় ডমিনিকা একধাপ এগিয়েছে (১৮১)।

ফিফা উইন্ডোতে বিশ্বের নানা প্রান্তে ম্যাচ চলমান। ফলে একেকটি ম্যাচ শেষে আপডেট হচ্ছে ফিফা র‌্যাঙ্কিং।

/টিই/