হারের পর বাংলাদেশ কোচ বললেন, আমরা এখানে শিখতে এসেছি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হার দিয়ে আসিয়ান কাপ শুরু হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছেন হামজা চৌধুরি-তারিক কাজীরা। জাকার্তায় ম্যাচ হারলেও শিষ্যদের ওপর দোষ চাপাননি বাংলাদেশের কোচ থমাস ডুলি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, আমরা এখানে শিখতে এসেছি।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ বলেন, ‘হয়তো জানেনই সান মারিনোর বিপক্ষে শেষ ম্যাচের পর থেকে তারা অনুশীলনের মধ্যেই ছিল না। সুতরাং আপনি যদি কোনো লিগে খেলার মধ্যে না থাকেন এবং মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলেন যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত খেলছে, তখন নিশ্চিতভাবেই কাজটা খুব কঠিন। তাই সামগ্রিকভাবে ম্যাচ নিয়ে আমার আপত্তি নেই, আমরা এখানে শিখতেই এসেছি।’
মালয়েশিয়ার বিপক্ষে হজম করা ৩ গোলেই ডিফেন্ডারদের ভুল ছিল। তবে ডুলি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে চান না। তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট।’
নিজেদের অনেক ঘাটতি আছে জানিয়ে ডুলি আরও বলেন, ‘স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম এটা সেরকম কিছু ছিল না, তবে এটি ছিল একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম আমাদের এবং তাদের (মালয়েশিয়া) মধ্যে মূল পার্থক্য হলো অ্যাকুরেসি (সঠিকতা), টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’

ফিফা র্যাঙ্কিংয়ে পতন ব্রাজিল ও বাংলাদেশের
৩ গোলের হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের