নরওয়ে-ফ্রান্স ম্যাচ পরিচালনার দায়িত্বে অলিভার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে নরওয়ে ও ফ্রান্স। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এ ম্যাচে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড এবং ফ্রান্সের গতিদানব ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের মধ্যকার এক জমজমাট দ্বৈরথ। নিজেদের প্রথম দুটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ইতোমধ্যে দুই দলই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে। তবে গোল ব্যবধানে কিছুটা এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। তাই এ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখছে।
হাইপ্রোফাইল ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ও শীর্ষ রেফারি মাইকেল অলিভার। ২০১২ সালে ফিফা ব্যাজ পাওয়ার পর ২০১৫ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৮ সালে উয়েফার এলিট গ্রুপ অব রেফারিজে জায়গা করে নেওয়ার মতো বড় মাইলফলক রয়েছে এ অফিসিয়ালের ঝুলিতে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত ছয় ইংলিশ কর্মকর্তার অন্যতম অলিভার একই বছরের উয়েফা সুপার কাপের ফাইনালও সফলভাবে পরিচালনা করেন।
চলতি বিশ্বকাপে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি সুইডেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। অবশ্য টুর্নামেন্টের শুরুতে ইকুয়েডর ও আইভরি কোস্টের ম্যাচেও তার মাঠে নামার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত চোটের কারণে শেষ মুহূর্তে তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

পর্তুগাল শুধুই রোনালদো-নির্ভর নয়, বললেন নেতো