ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। একইসঙ্গে ভক্ত-সমর্থকদের দলের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউন্সভিলে অনুষ্ঠিত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটাকে আমি পরাজয় বলে মনে করছি না। কারণ, ম্যাচটি ড্র হয়েছে। আমার মনে হয় দল জিততেও পারতো, আমাদের সুযোগও ছিল। তবে এই মাঠে খেলাটা বেশ কঠিন ছিল। গোল হজম করার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। শেষ পর্যন্ত এটি একটি ন্যায্য ড্র।’

দলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে আনচেলত্তি জানান, এটি কোনো নতুন চক্রের শুরু নয়, বরং গত বছর শুরু হওয়া প্রক্রিয়ার ধারাবাহিকতা।

ভক্তদের উদ্দেশ্যে আনচেলত্তি বলেন, ‘ভক্তদের ধৈর্য ধরতে হবে। কারণ এখন পরীক্ষা-নিরীক্ষার সময়। যারা কম সুযোগ পায়, এনদ্রিক বা এস্তেভাওয়ের মতো উদীয়মানদের সুযোগ দেওয়ার এটাই সময়। যখন অফিশিয়াল প্রতিযোগিতা শুরু হবে, দল তখন পুরোপুরি প্রস্তুত থাকবে।’

অস্ট্রেলিয়ার রক্ষণভাগের প্রশংসা করে ব্রাজিলের কোচ বলেন, ‘অস্ট্রেলিয়া অত্যন্ত ভালো দল, তারা চমৎকার রক্ষণ সামলেছে এবং কাউন্টার অ্যাটাক করেছে।’

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষেই দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরপর আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা উইন্ডোজের প্রীতি ম্যাচ পর্ব শেষ করবে সেলেসাওরা।

/টিই/