শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ব্রাজিল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের পর আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রথমবার মাঠে নামে ব্রাজিল দল। কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে পারেনি তারা। রায়ানের শেষ মুহূর্তের গোলে হারের মুখ থেকে ফিরেছে সেলেসাওরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। তবে ব্রাজিলের এস্তেভাও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল ঘোষণা করেন রেফারি।
৬৮ মিনিটে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা। প্রথমবার ব্রাজিলের জালে বল পাঠালো ক্যাঙ্গারুরা।
ইতিহাস গড়া থেকে কয়েক সেকেন্ড দূরে ছিল অস্ট্রেলিয়া। যোগকরা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন ব্রাজিলের ফরোয়ার্ড রায়ান। কর্নারের পর রাফিনিয়ার ক্রস থেকে হেডে গোল করেন রায়ান। এদিন ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছিলেন রাফিনিয়া।
ইংলিশ ক্লাব বোর্নমাউথে খেলা রায়ানের জাতীয় দলে সপ্তম ম্যাচে এটি দ্বিতীয় গোল। এস্তেভাও এর বদলি হিসেবে মাঠে নেমেছিরেন তিনি।
পুরো ম্যাচে ব্রাজিল গোলের জন্য শট নেয় ১৬টি যার ৫টি ছিল লক্ষ্যে। অস্ট্রেলিয়ার ৭ শটের ২টি ছিল লক্ষ্যে।
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুই দল আবার মুখোমুখি হবে।

রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যায় যা বললেন কোচ