বুধবার হচ্ছে না সাফের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বুধবার হচ্ছে না সাফের ট্রফি উন্মোচন
সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ টুর্নামেন্ট মানেই দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব। ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফের আরেকটি আসর। অথচ এখনো নেই কোনো উন্মাদনা, উল্টো অব্যবস্থাপনা চোখে পড়ছে।

সাফ টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। ঘটা করে না হলেও টুর্নামেন্টের আগের দিন অন্তত সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচরা ট্রফির সামনে ছবি তোলেন। এবার সেটাও হচ্ছে না। বুধবার (৪ নভেম্বর) হবে সংবাদ সম্মেলন।

সাফের স্বত্ত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশিদ জানান, ‘(বুধবার) সংবাদ সম্মেলনে ট্রফি উন্মোচন হচ্ছে না। আমরা ভিন্ন পরিকল্পনা করছি, ভিন্নভাবে এটি উপস্থাপন হবে।’

আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরুর দুই দিন আগে আসতে হয়। মঙ্গলবারের মধ্যে সফরকারী দেশগুলোর আসার কথা ছিল। অন্য দেশগুলো এলেও মালদ্বীপ এখনো আসেনি।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ। এখনো কোনো ব্যানার, ফেস্টুন, কোনো কিছুই দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকার মাটিতে কতটা জমবে তাই দেখার।

/টিই/