পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে এগিয়ে চলেছেন তার বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। এরই মধ্যে পর্তুগালের বয়সভিত্তিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার প্রথমবারের মতো ডাক পেলেন পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে।
আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। গত বছরের মে মাসে দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদো জুনিয়রের। এরপর খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলের হয়েও।
দুই বয়সভিত্তিক দলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫ গোল করেছেন রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ৪ ম্যাচে ২টি ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৯ ম্যাচে করেছেন ৩ গোল।
বাছাইপর্বের পরের ধাপে যেতে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে। এদিকে ছেলেকে নিয়ে প্রত্যাশার চাপ তৈরি করতে চান না পর্তুগিজ মহাতারকা। এর আগে একাধিকবার ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন রোনালদো। ছেলের গতি ও ড্রিবলিং দক্ষতার প্রশংসাও করেছেন রোনালদো।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন