হামলার শঙ্কায় সৌদিতে এশিয়ান কাপ স্থগিত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
হামলার শঙ্কায় সৌদিতে এশিয়ান কাপ স্থগিত
এএফসি এশিয়ান কাপ

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল টানাপোড়ন। শেষ পর্যন্ত স্থগিত হলো এশিয়ান কাপ। সৌদি আরবে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্ট হতে পারে ২০২৭ সালের শেষভাগে।

কয়েক মাস ধরেই থেমে থেমে মধ্যপ্রাচ্যে চলছে সংঘাত। সৌদি আরবে কয়েক সপ্তাহ ধরে হুতিদের হামলায় নিহত হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, আঞ্চলিক নিরাপত্তা শঙ্কায় নির্ধারিত সময়ে হচ্ছে না টুর্নামেন্টটি।

‌এএফসি মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।

এএফসি সভাপতি শেখ সালমান এর আগে জানিয়েছিলেন, টুর্নামেন্টটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।

এশিয়ান কাপের জন্য নির্ধারিত স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত এবং টুর্নামেন্টের ৫১টি ম্যাচের মধ্যে ৩০টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা।

/টিই/