ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্যসচিব রাকিব

তিতুমীর কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রাজনৈতিক সংগঠন হিসেবে ২০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি কবি নজরুল কলেজের দেওয়ান মুহাম্মাদ তাজিম। সদস্যসচিব হয়েছেন ঢাকা কলেজের রাকিব আল হাসান।
সোমবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। একই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ দফা দাবিও উত্থাপন করা হয়।
কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন সরকারি তিতুমীর কলেজের ইউনুস আহমেদ, বাঙলা কলেজের ওমর ফারুক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাহবুবুর রহমান এবং ঢাকা কলেজের রাইসুল ইসলাম।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ঢাকা কলেজের রুবেল হোসেন, কবি নজরুল সরকারি কলেজের সৈয়দ নূর হোসেন, তিতুমীর কলেজের মুহাম্মাদ মুহিব্বুল্লাহ, বাঙলা কলেজের ফজলুল করীম রাহাত, কবি নজরুল কলেজের মাহের আল জিহাদ, শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেহেদী হাসান, কবি নজরুল সরকারি কলেজের মেহেদী হাসান কামরুল, তিতুমীর কলেজের আসাদুল্লাহ সজল, ঢাকা কলেজের মুহাম্মাদ সংগ্রাম, মেরাজ হোসেন ও হুসাইন আহমাদ, বাঙলা কলেজের মারুফ হাসান এবং তিতুমীর কলেজের মুহাম্মদ হাবিবুল্লাহ ও আব্দুল্লাহ হামিদি।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১১ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে আইনবহির্ভূতভাবে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার বন্ধ করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো প্রতিষ্ঠা, কার্যকর প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন, সেশনজট নিরসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার ব্যাখ্যা ও দ্রুত সমাধান। পাশাপাশি নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, পর্যাপ্ত ও মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের পরিচয়পত্র নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য ফি কমানো, আর্থিক সহায়তা প্রদান, গবেষণা ও লাইব্রেরি সুবিধা সম্প্রসারণ, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণ, টিএসসি প্রতিষ্ঠা, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দাবি তুলে ধরা হয়।