সাব্বিরের হ্যাটট্রিক, বসুন্ধরা কিংসের ৭ গোল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) বৃষ্টি বিঘ্নিত পিচ্ছিল মাঠে বসুন্ধরা কিংস গোল বন্যায় ভাসিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার (৯ অক্টোবর) ৭-০ গোলে ওয়ান্ডারার্সকে হারায় কিংস। সাব্বির করেন হ্যাটট্রিক। জোড়া গোল করেন রাকিব হোসেন। একবার করে জালের দেখা পান মোহাম্মদ আব্দুল্লাহ ও মানিষ ধাঙ্গি।
ম্যাচের ঘড়ির কাঁটায় তখন সময় ২৪ সেকেন্ড। ডান দিক থেকে রাকিবের ক্রসে জটলার মধ্য থেকে জাল খুঁজে নেন নেপালি ফরোয়ার্ড মানিষ। তাতে কিংসের গোলের উৎসবের শুরু। পঞ্চম মিনিটে ইউসুফ আলীর ফ্রি কিকের পর বল পেয়ে বাম পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির।
ওয়ান্ডারার্স বড় ধাক্কা খায় বিরতির আগে। আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন গোলরক্ষক জসিম উদ্দিন। পোস্ট সামলাতে আসেন নেপালি গোলকিপার সৌরভ বিক্রম কারকি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনিয়োর থ্রু পাস ধরে চিপ শটে লক্ষ্যভেদ করেন সাব্বির। ৬৩ মিনিটে বিক্রমকে তুলে আরেক গোলরক্ষক তানভীর আহমেদকে নামান ওয়ান্ডারার্স কোচ আসাদুজ্জামান নুর। এক ম্যাচে তিন গোলকিপার খেলানোটা বিরল ঘটনা।
ছয় মিনিট পর রাকিবকে বক্সে ফাউল করেন জোবায়ের আহমেদ। পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে স্কোরলাইন ৪-০ করেন রাকিব। ৮০ মিনিটে দুই ফুটবলারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবিনিয়ো। এই ব্রাজিলিয়ানের ক্রস টোকায় জালে বল জড়িয়ে দেন আব্দুল্লাহ।
৮৯ মিনিটে রবিনিয়োর বাড়ানো বল থেকেই ব্যবধান আরও বাড়ান রাকিব। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাকিবের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন সাব্বির।
লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে গোলের মালা পরিয়েছে ফর্টিস এফসি। ৬-০ ব্যবধানে জেতে ফর্টিস। সব গোলই হয় দ্বিতীয়ার্ধে।
বাংলাদেশ ফুটবল লিগে মাঠে গড়িয়েছে আরও দুটি ম্যাচ। চট্টগ্রাম সিটিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। পিডব্লিউডির সাথে ১-১ ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
তিন ম্যাচে এ মুহূর্তে ৭ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ফর্টিস ও সিটি ক্লাব। দুই ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশ পুলিশ এফসির। দুই ম্যাচে ৪ করে পয়েন্ট নিয়ে কিংস ও আবাহনী এ মুহূর্তে টেবিলে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে।

দাপুটে শুরুর পর ব্যাটিং ধস, প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭
ইনফান্তিনোর পুনর্নির্বাচনে আফ্রিকান ফুটবল সংস্থার সমর্থন