
এই মৌসুমে বসুন্ধরা কিংসের ফুটবলাররা ঠিকঠাক বেতন পাননি। লিগের মাঝপথে দায়িত্ব ছেড়ে চলে যান আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ।

হারলেও ফাইনালে যাওয়ার আশা বেঁচে আছে ব্রাদার্সের। মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ জয়ী দলের বিপক্ষে খেলবে তারা, সেই ম্যাচে জয়ীরা ফাইনালে খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

পারিশ্রমিক না পাওয়ায় লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা খেলেননি। তবে ফেডারেশন কাপে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ খেলেছেন, তিনিই জিতিয়েছেন কিংসকে।

শনিবার (১১ এপ্রিল) বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। অসাধারণ বেশ কিছু সেভ করে দলকে ৩ পয়েন্ট এনে দেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো।