ইনফান্তিনোর পুনর্নির্বাচনে আফ্রিকান ফুটবল সংস্থার সমর্থন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পুনর্নির্বাচনের পথে আফ্রিকা থেকে বড় সমর্থন পেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকা মহাদেশের ৫৪টি সদস্য ফুটবল সংস্থা।
কেপ ভার্দেতে আফ্রিকান ফুটবলের প্রথম কৌশলগত সম্মেলনে অংশ নিয়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সদস্য সংস্থাগুলোর প্রধানরা।
ফিফার ২১১ ভোটারের মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি ভোটারের সমর্থন পাওয়ায় ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচারণায় এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তবে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ পুরোপুরি মসৃণ নয়। চলতি বছরের শুরুতে ফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে হয় তাকে। ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশের বিরোধিতার মুখে পরিকল্পনাটি স্থগিত করতে হয়েছিল। এসব দেশের অনেকেই আগামী নির্বাচনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।
সম্মেলনে আফ্রিকার ফুটবলে ফিফার আর্থিক অবদানের কথা তুলে ধরেন ইনফান্তিনো। ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে মহাদেশটিতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের হিসাব দেন তিনি।
ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে গত ১০ বছরে আফ্রিকায় আমরা ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছি। এতে ১২৪টি পৃথক প্রকল্প এবং আরও অনেক উদ্যোগ রয়েছে।’

ম্যারাডোনার মৃত্যুতে মামলা: চিকিৎসকদের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ