ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার জয়

ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার জয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। রবিবার (১৩ সেপ্টেম্বর) লেভান্তের মাঠে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল করেছেন জোড়া গোল। এবারের লিগে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জয় পেলো কাতালান ক্লাবটি।
৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লেভান্তে।
প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে জাল খুঁজে নেন জাভি এস্পার্ত। পেশাদার ফুটবলে তরুণ লেফট ব্যাকের এটি প্রথম গোল।
১৯ মিনিটে স্কোর লাইন ২-০ করেন ইয়ামাল। রাফিনিয়ার কাট ব্যাকে খুব কাছ থেকে বল জালে পাঠান বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে সফল স্পট কিকে জাল খুঁজে নেন ইয়ামাল। তাকেই ফাউল করায় পেনাল্টি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়মালের গোল হলো ৭টি।
৭৯তম মিনিটে বার্সেলোনার রক্ষণের ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রোমেরো। গোল করেন তিনি। তাতে বেশ জমে ওঠে ম্যাচ। ম্যাচের ৮৮ মিনিটে চমৎকার গোলে ব্যবধান আরও কমান ব্রুগেই।
১১ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বেশ চাপে পড়ে যাওয়া বার্সেলোনাকে স্বস্তি ফেরান কারিম আদেইয়েমি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মাঝমাঠে বল পেয়ে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে তিনি ঢুকে পড়েন ডি বক্সে। কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান।

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন