জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোচ হিসেবে কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে কখনই নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পাননি। সাম্প্রতিক সময়ে দেশি কোচরা যুক্ত হয়েছেন জাতীয় দলের কোচিং প্যানেলে। তবে বিসিবির কোনো কোচিং প্যানেলে নেই সুজন। সাবেক এই অধিনায়ক জানালেন, জাতীয় দলকে কোচিং করাতে প্রস্তুত তিনি।
যদি বোর্ড প্রয়োজন মনে করে, তাহলে জাতীয় দলকে কোচিং করাবেন সুজন। রবিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থবান, তারা যদি অফার করে আমি অবশ্যই দায়িত্ব নেবো।’
সুজন আরও বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট- গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়ত ভেবেছে, আমি এখানে অবদান রাখতে পারবো। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ।’
মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়, এমন কথা নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোট বেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি।’
সালাউদ্দিনের সঙ্গে কোনো সমস্যা নেই জানিয়ে সুজন আরও বলেন, ‘সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না তার সঙ্গে কখনও কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়।’

পাকিস্তান দলের সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেটার