ফ্রান্সকে হারিয়ে যা বললেন স্পেনের কোচ

ফ্রান্সকে হারিয়ে যা বললেন স্পেনের কোচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্সকে। তাতে টানা ৩৭ ম্যাচ অজেয় থাকার যৌথ রেকর্ড আর ১৬ বছর পর প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলার আনন্দ। দুই মিলে আবেগ লুকিয়ে রাখতে পারেননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
স্পেনের কোচ বলেন, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। খেলোয়াড়দের এমন একটি অসাধারণ দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমরা এখনো আরও উন্নতি করতে চাই। আমাদের সামনে এখনো আরও একটি ধাপ পার হওয়া বাকি। আমরা সেটি অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’
স্পেনের কোচ আরও বলেন, ‘এটি একটি দারুণ সৌভাগ্য, যা কেবল বাছাই করা অল্প কিছু মানুষের ভাগ্যেই জোটে। আপনাকে প্রতিটি মুহূর্ত মন থেকে উপভোগ করতে হবে। আজ থেকে চার বছর আগে যখন আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম...আমরা সবসময় সেই ভাবনায় অবিচল ছিলাম এবং সেটাই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত গর্বিত।’
এই জয়ে একটি অনন্য রেকর্ড গড়েছেন দে লা ফুয়েন্তে। প্রথম কোচ হিসেবে কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে মেজর টুর্নামেন্টে প্রথম ১৪ ম্যাচে অজেয় থাকার কীর্তি তার।

ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙলো স্পেন