শিরোনাম

ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙলো স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার রেকর্ড ভাঙলো স্পেন
পেদ্রো পোরো ও লামিনে ইয়ামাল

ফ্রান্সকে হারিয়ে টানা অজেয় থাকার বিশ্ব রেকর্ড স্পর্শ করলো স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। এনিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত লা রোজারা। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অজেয় থাকার কীর্তিতে ইতালিকে ছুঁলো তারা, পেছনে ফেললো আর্জেন্টিনাকে।

সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল স্পেন। সেই অঘটনের পর থেকে তারা অপরাজিত, যার শুরু হয়েছিল ২০২৪ সালের ২৬ মার্চ থেকে। ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ইতালির ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসালো দে লা ফুয়েন্তের দল। ফ্রান্সের বিপক্ষে স্প্যানিশদের পাওয়া জয়টি ছিল ৩০তম। এছাড়া ১০ ম্যাচ ড্র করেছে স্পেন।

ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দলগুলোর অপরাজিত থাকার ধারা নির্ধারণের ক্ষেত্রে টাইব্রেকারে পরাজয়কে অন্তর্ভুক্ত করা হয় না। তাই নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে ফাইনালে স্পেনের হার হিসেবে ধরা হয়নি।

/টিই/