শিরোনাম

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ
ফিফা বিশ্বকাপের ট্রফি

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। এমনটাই দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়ে এখনো চূড়ান্ত বা অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি। ফলে ঐতিহাসিক এ বিশ্বকাপের শেষ ম্যাচটি নিজেদের মাঠে পেতে স্পেন ও মরক্কোর মধ্যে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে।

ফাইনালের ভেন্যু হিসেবে কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান এলাকাকে সামনে রাখা হয়েছে। সেখানে তৈরি হচ্ছে সুবিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। এটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১২ বিলিয়ন ডলার। নির্মাণকাজ শেষ হলে এ স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন প্রায় ১ লাখ ১৫ হাজার ফুটবলপ্রেমী।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ২০৩০ সালের আসরটি হতে যাচ্ছে ব্যতিক্রমী ও স্মরণীয়। প্রথমবারের মতো ৩ মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ। টুর্নামেন্টের শুরুর প্রথম তিনটি ম্যাচ মাঠে গড়াবে লাতিন আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। এরপর বাকি সব ম্যাচ যৌথভাবে অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

/এমএকে/