শিরোনাম

নরওয়ের বিপক্ষে পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নরওয়ের বিপক্ষে পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল
জাপানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ছেন পাকেতা

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে একটা দুঃসংবাদ পেল ব্রাজিল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে পারবেন না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মিডফিল্ডার লুকাস পাকেতা।

সংবাদ সংস্থা ‘এএফপি’কে পাকেতাকে নরওয়ে ম্যাচে না পাওয়ার খবরটি দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নরওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। ব্রাজিল ফাইনালে না গেলে এবারের বিশ্বকাপে আর খেলা হবে না বলেও মনে করা হচ্ছে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে নিয়মিত পাকেতা হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে জাপানকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল।

কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে এবারের বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠ সামলানোর দায়িত্ব পালন করছিলেন পাকেতা। বিশ্বকাপে ব্রাজিলের ৪টি ম্যাচেই মাঠে নেমেছেন। কোনো গোল করতে না পারলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি ব্রাজিল খেলতে নামবে বাংলাদেশ সময় ৫ জুলাই রাত ২টায়।

/আরএ/