শিরোনাম

মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন: আলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন: আলাল
মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় আলাল ও তার সহধর্মিণী মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

আলাল বলেন, মির্জা আব্বাস তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।

/এফসি/